ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরগুনায় উপজেলা বিএনপির প্রতিস্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি। এ উপলক্ষে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বরগুনা শহরের টাউন হল সড়ক থেকে এক বর্নাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল বের হয়ে বরগুনা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।

সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক

এজেডএম সালেহ ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক :রেজবুল কবিরসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ads
ads
ads

Our Facebook Page

↑